সোনাইমুড়ী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাশুঁকিপাড়া গ্রামের হাসান আলী হাজী বাড়ীতে
সৎ ভাইদের অত্যাচারে বেল্লাল হোসেন নামক একব্যাক্তি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাক প্রতিবন্ধী মফিজ উল্যাহর ১ম স্ত্রীর ঘরের সন্তান বেল্লাল হোসেন কে গৃহ নির্মাণ করার জন্য একখণ্ড জমি প্রদান করেন। এতে তার ২য় স্ত্রীর ঘরের সন্তান দেলোয়ার হোসেন ও বাবুল হোসেন তার উপর ক্ষিপ্ত হয় এবং তারা বেলাল হোসেনকে নানা রকম হুমকি প্রদান করে।
গত ৭ ডিসেম্বর বেল্লাল হোসেন তার বাবার দেওয়া ভিটিতে দালান নির্মাণের জন্য ইট বালু সিমেন্ট রড সহ যাবতীয় সামগ্রী আনেন। এতে তার দুই সৎ ভাই দেলোয়ার হোসেন ও বাবুল হোসেন ৭/৮ জন পালিত সন্ত্রাসী নিয়ে বেলাল হোসেনের উপর আক্রমণ করে এবং তাকে পিটিয়ে মারাত্মক আহত করে। এই সময় তার সৎ দুই ভাই ও তার ভাড়া করা সন্ত্রাসীরা বেল্লাল হোসেনের দালান নির্মাণের জন্য আনা ইট বালু রড সিমেন্ট সহ নির্মাণ সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। এক পর্যায়ে দেলোয়ার হোসেন ও বাবুল হোসেন তাদের সৎ ভাই বেল্লাল হোসেনকে রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে বের করে দেয় এবং হুমকি দেয় ফের বাড়ি ফিরলে তাকে হত্যা করার।
এরপর থেকে বেল্লাল হোসেন পরিবার পরিজন নিয়ে আত্মগোপনে চলে যায়।
তারপর দীর্ঘদিনেও বেল্লাল হোসেন তার সৎ ভাইদের ও তাদেরর পালিত সন্ত্রাসীদের ভয়ে তার নিজ এলাকায় ফিরতে পারেননি।
এই দিয়ে এলাকায় মানুষদের মনে ক্ষোভ তৈরি হলেও তাদের দুই ভাই এবং তাদের পালিত সন্ত্রাসীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী সাংবাদিকদের জানান, এরা দুই ভাই অত্যন্ত খারাপ প্রকৃতির একজন লোক। তারা এলাকায় সন্ত্রাসী বাহিনী গঠন করে নানারকম অপরাধ সংগঠিত করে যাচ্ছে। তাদের ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে সাহস করে না
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সেলিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বেল্লাল হোসেনের দুই সৎ ভাই দেলোয়ার হোসেন ও বাবুল হোসেন গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে। তাদের ভয়ে ওই এলাকায় কেউ সালিশ পর্যন্ত করতে যায় না আর পুলিশের সাথেও তাদের সখ্য। তিনি আরো জানান বারবার চেষ্টা করেও তিনিও পারেননি বেল্লাল হোসেনকে তার অধিকার ফিরিয়ে দিতে।
এই ব্যাপারে জানতে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদের মোবাইলে কল দেওয়া হলে তিনি বিষয়টি তিনি শুনেননি বলে জানান এবং তিনি দেলোয়ার হোসেন ও বাবুল হোসেনের সাথে তাদের সখ্যতার বিষয়টি অস্বীকার করেন।
Leave a Reply