Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27
নির্বাচনের পরের সংকট কাটিয়ে উঠেছে সরকার: ওবায়দুল কাদের - Noakhalirkhaborbd.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহতমৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

নির্বাচনের পরের সংকট কাটিয়ে উঠেছে সরকার: ওবায়দুল কাদের

bijoyadmin
আপডেটঃ : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ পাঠক: ৩৭,৫৪৫

ওবায়দুল কাদের। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের সংকট সরকার কাটিয়ে উঠতে পেরেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘নির্বাচনের পরের সংকট কাটিয়ে উঠতে পেরেছে সরকার। সরকার এবার দেশের দ্রব্যমূল্যসহ নানা সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে।’

আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘এবারের নির্বাচন দেশের জন্য একটি মাইলফলক। নির্বাচনের পরেও বিএনপি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পাঁয়তারা করছে। তবে জনগণের চেষ্টায় সেসব অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এতো ষড়যন্ত্রের পরও যে পরিমাণ ভোট পড়েছে তা সন্তোষজনক।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নির্বাচনে অংশ না নেওয়া ছিল দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ। এখনও দলটি নানাভাবে চেষ্টা করছে দেশকে নিয়ে অপপ্রচার করতে।’

অগ্নিসন্ত্রাসসহ সব ধরনের সহিংসতা বন্ধ থাকলেও বিএনপি-জামায়াত যেকোনো সময় বড় ধরনের সহিংসতা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন কাদের। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা জেল জরিমানাসহ পালিয়ে বেড়াচ্ছে, এছাড়া শক্তি সঞ্চয় করতেও তারা সময় নিচ্ছে।’

এসময় বিএনপিকে নেতিবাচক রাজনীতি না করে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘তাদের ভালো কথা বলে কোনো লাভ নেই। তারা আগুনসন্ত্রাস, সহিংসতা ছাড়া কিছুই বোঝে না।’

পাঠক: ৩৭,৫৪৫
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ