Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27
নোয়াখালী-৪ আসনে চার বারের নব নির্বাচিত এমপি একরাম চৌধুরীকে গণ মানুষের প্রাণঢালা ফুলেল শুভেচ্ছা জানান হাজার হাজার সমর্থকরা - Noakhalirkhaborbd.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহতমৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

নোয়াখালী-৪ আসনে চার বারের নব নির্বাচিত এমপি একরাম চৌধুরীকে গণ মানুষের প্রাণঢালা ফুলেল শুভেচ্ছা জানান হাজার হাজার সমর্থকরা

আপডেটঃ : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ পাঠক: ৩০,৩২৪

স্টাফ রির্পোটার-
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচরে) আসনে চারবারের নব নির্বাচিত সরকার দলীয় আওয়ামী লীগের মনোনীত গণমানুষের নেতা এমপি একরামুল করিম চৌধুরীকে কাছে পেয়ে প্রাণঢালা ফুলেল শুভেচ্ছা জানান হাজার হাজার ভক্ত ও সমর্থকরা। বিপুল ভোটে নৌকা মার্কায় সমর্থন নিয়ে ৪র্থ বার নির্বাচিত হওয়ার শনিবার দিনব্যাপি সদর ও সুবর্ণচরের সাধারণ মানুষ ও ভোটারদের সাথে দেখা করতে যান এ নবনির্বাচিত এমপি।
এ সময় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণকরে নেন তারা। এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সামছুদ্দিন জেহান জানান, একরাম চৌধুরী একজন জনপ্রিয় নেতা।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিশ্বস্ত আস্থার মানুষ। তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর ঢাকা থেকে ছুটে এসে প্রথমে সাধারণ মানুষের মাঝে দেখা করতে যান। এ সময় তাদের প্রিয় এমপিকে দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমে। তার মাধ্যমে আগামীতে আরও ব্যাপক উন্নয়ন হবে।

পাঠক: ৩০,৩২৪
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ