বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় সবাই মনোযোগ দিয়েছে, ফলও পেয়েছি’

আপডেটঃ : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ৩১,৩৫৩

নিউজ ডেস্ক

‘এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখবেন না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় সবাই মনোযোগ দিয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আমরা এর ফলও পেয়েছি। দেশে এখন খাদ্য ঘাটতি নেই।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নগর কৃষিমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার নির্দেশনায় সবাই পতিত জমিতে শাক-সবজি চাষ করছে। এজন্য ইউক্রেন-রাশিয়া ও ইসরায়েল-ফিলিস্তিনির যুদ্ধে কঠিন সময়েও দেশে খাদ্য ঘাটতি নেই। যদি খাদ্য ঘাটতি থাকতো, তাহলে আমরা কী অবস্থায় পড়তাম তা আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন।

তিনি বলেন, আমার গিন্নিও ছাদ বাগান করে। সে মাঝে মধ্যে সুন্দর আম আমাকে উপহার দেয়। কিন্তু কিছুদিন আগে দেখি গাছগুলো মরে গেছে। আমি তাকে নতুন করে গাছ লাগাতে বললাম। কোনো জায়গা যেন অনাবাদী না থাকে, অন্তত সবজির চাষ যেন হয়।

আসাদুজ্জামান খান বলেন, আমাদের জমি কমতে থাকলেও, উৎসাহ কিন্তু কমেনি। কীভাবে স্বাবলম্বী হবো, কীভাবে আরও এগিয়ে যাব সেটাই আমাদের চিন্তা। সেজন্যই আমরা এগিয়ে যাচ্ছি।

পাঠক: ৩১,৩৫৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ