বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

বন্যা পরিস্থিতি মোকাবেলায় নোয়াখালী শহর ছাত্রশিবির

আপডেটঃ : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ১,০৬২

স্টাফ রিপোর্টার:
নোয়াখালী জেলায় সম্প্রতি ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা।

ভারত থেকে আসা পানি ও টানা বৃষ্টির কারণে ফেনীর মুহুরী নদীর পানিতে প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছিলো নোয়াখালী জেলার ৮ উপজেলার প্রায় ২০ লাখ মানুষ। নোয়াখালী সদর উপজেলা এবং বেগমগঞ্জ(৩ টি ইউনিয়ন) উপজেলার বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা। পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও বাহিরে প্রতিটি ইউনিয়নে প্রায় ২৫টি স্পটে নিরালসভাবে কাজ করে গেছে নেতাকর্মীরা। বন্যার্ত সহায়তা কমিটির মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত করেছে। ত্রাণ কার্যক্রমের জন্য হেল্পলাইন চালু করে স্থানীয় কমিউনিটি ও প্রাশনের সাথে মিলে বন্যায় আটকে পড়া অনেক মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিয়েছে।

এছাড়াও নোয়াখালী মহিলা কলেজ,খাদিমুল ইসলাম উচ্চ বিদ্যালয়,নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসা,খলিফার হাট মাদ্রাসা,নোয়াখালী টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী কৃষি ডিপ্লোমা প্রশিক্ষণ ইন্সটিটিউট,এখলাশপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, রাজগন্জ ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজ, রাজগন্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা,ছয়ানী উচ্চ বিদ্যালয়,নোয়াখালী সরকারি কলেজ,আটবাড়িয়া জুনিয়র হাইস্কুলে, হারুনর রশীদ উচ্চ বিদ্যালয়,অনন্ত পুর ইসলামিয়া আলীম মাদ্রাসা,বাকিপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা,কাদির হানিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়,জমিদার হাট উচ্চ বিদ্যালয়, হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয়,নোয়াখালী ইউনিয়ন উচ্চবিদ্যালয়,এম এ রশিদ উচ্চ বিদ্যালয় ,কারামাতিয়া কামিল মাদ্রাসা,আল হেরা প্রাথমিক বিদ্যালয় ,বাইতুল ফালাহ জামে মাসজিদ,আহমদিয়া উচ্চমাধ্যমিক স্কুলসহ আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থানরত মানুষদের জন্য রান্না করা খাবার দেওয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলগুলোতে শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছিলো শহর শাখার স্বেচ্ছাসেবী টিম। অসুস্থদের জন্য রাখা হয়েছে ফ্রী মেডিক্যাল ক্যাম্প। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে ছাত্রশিবির।

শহর শিবিরের সভাপতি আবু সায়েদ সুমন বলেন , শিবির মেধাবীদের সংগঠন ,মানবতার সংগঠন ।আমাদের সকল পর্যায়ের ভাইয়েরা সাধ্য অনুযায়ী বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন । কোমর সমান, বুক সমান পানিতে নেমে ত্রাণ উপহার পৌঁছে দিয়েছে ।আগামীতেও যেকোনো দুর্যোগ সংকটে বা জাতির প্রয়োজনে ছাত্র শিবির সাধারন শিক্ষার্থী এবং দেশের মানুষের জন্য পাশে তাদের সর্বোচ্চটা দিয়ে থাকবে ইনশাআল্লাহ ।

পাঠক: ১,০৬২
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ