বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

আওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা

আপডেটঃ : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ পাঠক: ২,০০১

নুর হোসাইন::

নোয়াখালীতে রাষ্ট্রপতির পদত্যাগ, আওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে ফ্যাসিবাদীরা আওয়ামীপন্থী নিকৃষ্ট শ্লোগান দেওয়ার প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে নোয়াখালীর ছাত্র-জনতা।

 

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির সেক্রেটারি ও নোয়াখালীর পাবলিক প্রসিকিউটর (পি.পি) গুলজারের কক্ষে তালা লাগিয়ে দেয়৷ এসময় তালা দেওয়া হয় আরো দুই আওয়ামী আইনজীবীর কক্ষেও। যারা গতকাল আদালতে আওয়ামিলীগের পক্ষে শ্লোগান দিয়েছিল।

 

বিক্ষোভ সমাবেশে নোয়াখালী সরকারি কলেজের অন্যতম সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, উকিল লীগের জায়গা নোয়াখালীতে হবেনা। যারা গণহত্যাকারী, খুনিদের পক্ষে আদালতে দাঁড়ায়, যারা দালালি করে তাদেরকে আমরা মানুষ মনে করিনা৷ আপনারা নৈতিকতা হারিয়েছেন। বাংলাদেশের মানুষ কোনভাবেই সন্ত্রাসী, খুনী ছাত্রলীগ আওয়ামিলীগের পুনর্বাসন মেনে নিবেনা। এসময় আরো বক্তব্য রাখেন নোবিপ্রবির অন্যতম সমন্বয়ক বনি ইয়ামিন, মাহমুদুল হাসান আরিফ, হাসিবুল ইসলাম, নোয়াখালী কলেজের সমন্বয়ক মাজহারুল ইসলাম, আবু সুফিয়ান, আফসার বিন আজিজ।

 

বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামি ছাত্র শিবির, ইসলামি ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

 

প্রসঙ্গত, গতকাল নোয়াখালী জেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে ট্রাক শ্রমিক হত্যা মামলায় রিমান্ডের জন্য আদালতে তোলা হয়, আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেসময় আদালত প্রাঙ্গনে ৭০/৮০ জন লোক আওয়ামীপন্থী বিভিন্ন শ্লোগান দেয়৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

 

 

 

পাঠক: ২,০০১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ