বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

ছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ 

আপডেটঃ : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ পাঠক: ২,২৪১
মোঃ নুর হোসাইন :
 বাংলাদেশের আওয়ামিলীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। গণমাধ্যমে খবর আসার পর রাত সাড়ে দশটায় নোয়াখালীর জেলা শহর মাইজদীতে তাৎক্ষনিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
 মিছিলে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের সমন্বয়ক আরিফুল ইসলাম, ফরহাদুল ইসলাম, মাজহারুল ইসলাম রাকিব, গণ অধিকারের কেন্দ্রীয় নেতা আব্দুজ জাহের সহ আরো অনেকে।
মিছিল শেষে উপস্থিত ছাত্র সমাজের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আমরা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। ছাত্রলীগ ধর্ষনের সেঞ্চুরি করে উদযাপন করেছে, মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করেছে। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশের ছাত্র সমাজ আজ আনন্দিত ও উল্লাসিত। তিনি আরো বলেন, আগামীকাল সকাল ১০ টায় জেলা শহর মাইজদীর সুপার মার্কেটের সামনে থেকে নোয়াখালীর সর্বস্তরের ছাত্র সমাজকে নিয়ে আনন্দ মিছিল করা হবে।
পাঠক: ২,২৪১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ