বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালী জেলা ছাত্রলীগ সহ ৪টি নতুন কমিটি গঠিত

bijoyadmin
আপডেটঃ : শনিবার, ১৬ মার্চ, ২০২৪ পাঠক: ২০,৭৮৪

স্টাফ রির্পোটার-
ছাত্রলীগের সাবেক জেলা কমিটি বিলুপ্তির দীর্ঘ ২২মাস পর নোয়াখালী জেলা ছাত্রলীগ সহ ৪টি নতুন কমিটি গঠিত হয়েছে।

রুবাইত রহমান আরাফাতকে জেলা ছাত্রলীগের সভাপতি ও মোঃ শামছুল হুদা বাপ্পিকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠিত হয়েছে।

এই দিকে এ নব নির্বাচিত কমিটি শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু মুজিব চত্তরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে শনিবার (১৫ মার্চ) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাডে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।আগামী ১ বছরের জন্য এই কমিটি ঘোষনা করা হয়েছে।

এছাড়া সদর উপজেলা শাখা ছাত্রলীগের আজগর আলীকে সভাপতি, আসিবুল হোসেন শান্তকে সাধারণ সম্পাদক, নোয়াখালী পৌরসভা শাখা ছাত্রলীগে মোঃ মহিবুল ইসলাম সৈকতকে সভাপতি ও খালেদ মোশারফ সঞ্জয়কে সাধারণ সম্পাদক এবং নোয়াখালী সরকারি কলেজ শাখায় ছাত্রলীগে আবু নাঈম তানিমকে সভাপতি ও ওমর ফারুক স্বপনকে সাধারণ সম্পাদক করা হয়।

এ নব নির্বাচিত কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য এর আগে ২০২২ সালের ১৪ ই মে জেলা কমিটি বাতিল করা হয়েছে। এর আগে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সহিদ উল্যাহ খাঁন সোহেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নব নির্বাচিত জেলা ছাত্রলীগ কমিটি সহ অন্যান্য কমিটির নেতারা। নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান মেয়র সহিদ উল্যাহ খাঁন ।

পাঠক: ২০,৭৮৪
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ