বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

newsdesk
আপডেটঃ : রবিবার, ৪ মে, ২০২৫ পাঠক: ১,৪৭৬

চাটখিল প্রতিনিধি:
মৌলবাদীদের সন্ত্রাসী হামলায় নিষ্পাপ এক কিশোরী আফিফা আক্তার অপি (১৫) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানিয়েছে তার পরিবার। আপিপা আক্তার অপি চাটখিল উপজেলার বদলকোট গ্রামের শহীদ উল্লাহর মেয়ে। সে নবম শ্রেণীর শিক্ষার্থী।
অপির পারিবারিক সূত্রে জানা যায়, গত ১মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে আপিপার নানার বাড়িতে হামলা করে মসজিদ কমিটির লোকজনসহ মৌলবাদী একটি গোষ্ঠীসহ বিভিন্ন দুর্বৃত্তরা। ওই সময় নানার বাড়িতে আত্মগোপনে থাকা শহীদ উল্লাহর মেয়ে আপিপা আক্তার অপি হামলাকারীদের ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়।
পরে কিশোরী অপিকে দ্রুত রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানিয়েছেন গত তিন দিনেও অপির শারীরিক তেমন উন্নতি হয়নি।
এদিকে ছোট্ট একটি ঘটনা কে কেন্দ্র করে বসত বাড়িতে এভাবে হামলা এবং নিষ্পাপ কিশোরীকে বোমার আঘাতে আহত করায় উপজেলার সর্বত্র নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। মানুষজন অপির উপর হামলা কারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন।
অপির মা বিলকিস আক্তার জানান, তারা তাদের কন্যা আহত হওয়ায় তার চিকিৎসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।তাই তারা কোথাও মামলা করার এখনো সুযোগ পাননি। তবে এই ঘটনা শহীদ উল্লা হিন্দু ধর্মের লোক দেরকে মন্দিরের জমি দান করায় মৌলবাদীদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে জনায় এলাকার বাসিন্দাদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন

পাঠক: ১,৪৭৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ