বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে আশ্রয়কেন্দ্রে শিশুদের জন্য কুরআন শিক্ষার আসর, মক্তব চালু করেছে ছাত্রশিবির

আপডেটঃ : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ পাঠক: ৯৮১

মোঃ নুর হোসাইন :
নোয়াখালীতে বন্যা কবলিত হয়ে আশ্রয়কেন্দ্রে ওঠা বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র ব্যতিক্রমী এক কার্যক্রম শিশুদের জন্য কুরআন শিক্ষার আসর সকালবেলার মক্তব চালু করেছে ছাত্রশিবির বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে নোয়াখালী জেলার সদর উপজেলা ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে শিশুদের জন্য বিনামূল্যে মক্তব কার্যক্রম চালু করা হয়েছে।

৩০ শে আগষ্ট ( শুক্রবার) থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ফাজিল ডিগ্রি মাদ্রাসা আশ্রয়কেন্দ্র ও সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যার্ত শিশুদের জন্য বিনামূল্যে মক্তব কর্মসূচী চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা।

এবিষয়ে ছাত্রশিবিরের নোয়াখালী শহর শাখার সভাপতি মোহাম্মদ আবু সায়েদ সুমন বলেন, ” নোয়াখালীতে বন্যা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই নোয়াখালী শহর শাখা ছাত্রশিবির বন্যার্ত মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় বন্যার্ত শিশুদের দ্বীনি শিক্ষা অর্জনের জন্য রাজগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও নোয়ান্নই উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বিনামূল্যে মক্তব কার্যক্রম চালু করা হয়েছে। ভবিষ্যতে নোয়াখালীর সদর উপজেলা ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নোয়াখালী শহর শাখা ছাত্রশিবির বন্যার্ত শিশুদের জন্য বিনামূল্যে মক্তব কার্যক্রম চালু করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি বন্যার্ত মানুষের সেবায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহর শাখা সবসময়ই কাজ করে যাবে।

পাঠক: ৯৮১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ