বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার

bijoyadmin
আপডেটঃ : শনিবার, ২০ মার্চ, ২০২১ পাঠক: ২৯,২৪১

অনলাইন ডেস্ক
সুন্দরবনের ভোলা নদীর চর থেকে একটি রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টায় শরণখোলা রেঞ্জের ভোলা নদীর ধুনছেবাড়িয়া চরে মৃতদেহটি পায় শরণখোলা স্টেশনের বনরক্ষীরা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, নিয়মিত টহলের সময় বনরক্ষীরা ধুনছেবাড়িয়া চরে একটি মৃত বাঘ দেখতে পায়। পরে সেটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নেওয়া হয়। বাঘটির শরীরে হালকা পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে বাঘটির মৃত্যু হয়েছে। জোয়ারের পানিতে ভেসে চরে এসে আটকে পড়েছে। বাঘটির বয়স আনুমানিক ১৪-১৫ বছর হবে। শনিবার (২০ মার্চ) প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সহায়তায় ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হবে।’

মৃত্যুর সঠিক কারণ জানতে স্যাম্পল ঢাকাস্থ ফরেনসিক ল্যাবে পাঠানো হবে বলে জানান তিনি।

পাঠক: ২৯,২৪১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ