বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

সড়কে পড়ে থাকা অবস্থায় সাবেক এমপি একরামের আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেটঃ : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ৮৫৫

স্টাফ রিপোর্টার:
নোয়াখালী ৪ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর লাইসেন্সকৃত একটি আগ্নেয়াস্ত্র সড়কে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নোয়াখালীতে ৭৬টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ৭৫টি জমা দিয়েছেন লাইসেন্সধারীরা। বাকি একটি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় জেলার কবিরহাট উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে লাইসেন্সকৃত জমা না পড়া অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে।’ জানা যায়, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা অস্ত্রটির (শটগান) মালিক নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

জেলা প্রশাসন সূত্র জানায়, নোয়াখালীতে মোট ১৮৫টি আগ্নেয়াস্ত্র বেসামরিক ব্যক্তিদের নামে লাইসেন্স নেওয়া ছিল। এর মধ্যে ১৪৫টি আগ্নেয়াস্ত্র ক্রয় করা হয় যেগুলোর ৭৬টি স্থগিতযোগ্য এবং ৭৫টি অস্ত্র প্রজ্ঞাপনের পর জমা পড়ে। সাধারণ ডায়েরি (জিডি) করে আগ্নেয়াস্ত্রগুলো জমা নেওয়া হয়। লাইসেন্সধারীদের অধিকাংশই আর্থিক প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা (চলমান), সাবেক এমপি-মন্ত্রী, রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্ব। সরকারি নির্দেশনা মোতাবেক আগ্নেয়াস্ত্রগুলো ৩ সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়।

স্থানীয়রা জানান , সাবেক এমপি একরামের বাড়িতে এবং তার ক্যাডারদের আস্তানায় অভিযান চালালে অনেক অবৈধ অস্ত্র পাওয়া যেতে পারে ।

পাঠক: ৮৫৫
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ