বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

সোনাইমুড়ীতে এলডিপির কর্মী মাহমুদুল হাসানের বাড়িতে আওয়ামীলীগের হামলা বাবাকে পিটিয়ে আহত

newsdesk
আপডেটঃ : শনিবার, ২০ মে, ২০২৩ পাঠক: ৫১৩

সোনাইমুড়ী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কর্মী মাহমুদুল হাসানের বাড়িতে স্থানীয় আওয়ামীলীগ কর্মীরা হামলা চালায়। মাহমুদুল হাসানকে না পেয়ে তার বাবা সাকায়েত উল্যাকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে তারা।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে স্থানীয় আওয়ামীলীগের প্রভাবশালী নেতারা এলডিপির স্থানীয় সক্রিয় কর্মী মাহমুদুল হাসানকে আওয়ামীলীগে যোগ দেওয়ার প্রস্তাব দিয়ে আসছিল। এতে সে রাজি না হওয়ায় স্থানীয় আওয়ামীলীগ ক্যাডাররা একাধিকবার তার উপর শারিরীক আক্রমন করে এবং মেরেফেলার চেষ্ঠা করে।প্রাণ বাঁচাতে গত২০২১ সাল হইতে মাহমুদুল হাসান গ্রাম ছেড়ে পালিয়ে বেড়ায়। কিন্তু আওযামীলীগের ক্যাডাররা তার পরিবারের লোকজনদেরকে প্রতিনিয়ত হুমকি-ধমকিতে রেখেছে।আজ বিকেলে ৭/৮জনের একদল আওয়ামীলীগ ক্যাডার মাহমুদুল হাসানের সম্পর্কে জানতে তার বাড়িতে আসে।মাহমুদুল হাসানের বাবা তাদেরকে বুজানোর চেষ্ঠা করে,তার ছেলে এখন আর বাংলাদেশে নাই।একপর্যায়ে তারা ক্ষীপ্ত হয়ে মাহমুদুল হাসানের বাবা সাকায়েত উল্যাকে পিটিয়ে গুরুত্বর আহত করে। চিৎকার শুনে প্রতিবেশি লোকজন ছুটে আসে এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যায়।এই খবর লেখা পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ইউপি চেযারম্যান শাকিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ইউনিয়নে এমন একটি সন্ত্রাসী কর্মকান্ড হওয়ায় আমি লজ্জিত। আমরা সকলে কার্যত সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে রয়েছি।সোনাইমুড়ী থানার ওসি জিয়াউল হক বলেন, ঘটনাটি তিনি শুনেছেন তবে এখনো লিখিত কোন অভিযোগ পাননি।অভিযোগ পেলে তিনি বিষযটা দেখবেন।

পাঠক: ৫১৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ