Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27
চাটখিলে ছেলেকে না পেয়ে বাবাকে আটক করে নিয়ে গেছে পুলিশ - Noakhalirkhaborbd.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহতমৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

চাটখিলে ছেলেকে না পেয়ে বাবাকে আটক করে নিয়ে গেছে পুলিশ

newsdesk
আপডেটঃ : বুধবার, ৩ জুলাই, ২০২৪ পাঠক: ১,২৬৩

চাটখিল প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিলে পুলিশি অভিযানে ছেলেকে না পেয়ে বৃদ্ধ বাবাকে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে।
গতকাল (২ জুলাই) সন্ধ্যায় চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়নের সানোখলী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সানোখালী গ্রামের সিফাত ইসলাম ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আসামি হয়ে দীর্ঘদিন থেকে পলাতক জীবন যাপন করছিল। এরই মধ্যে আদালত তার বাসার মালামাল ক্রোক করার আদেশ দেয়। গতকাল বিকেলে পুলিশ সিফাত ইসলামের বাড়িতে গিয়ে তাদের বাড়ির মালামাল ক্রোক করতে গেলে তার বৃদ্ধ বাবার সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ আর বৃদ্ধ বাবা মোজাম্মেল হককে আটক করে নিয়ে যায়।
সিফাত ইসলামের মা নাজমা আক্তার দাবি করেন,তাদের ঘরে যা রয়েছে সবই তার স্বামী মোজাম্মেল হকের কেনা। এসব কিছুর মালিকানা তার স্বামীর। পুলিশকে তা প্রমাণ দেওয়ার পরেও তারা তাদের ঘরের ফ্রিজ ওয়াশিং মেশিন টেলিভিশন জোর করে তুলে নেওয়ার সময় মোজাম্মেল হক বাধা দেন। এতে পুলিশ ক্ষিপ্ত হয়ে তাকে আটক করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ায় মোজাম্মেল হককে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা রুজু হবে।

পাঠক: ১,২৬৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ