বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরিফ গ্রেপ্তার

bijoyadmin
আপডেটঃ : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ পাঠক: ৯১৮

ষ্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মুন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকার খিলক্ষেত থানায় রাষ্ট্রদ্রোহ ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেড়ি জোনাল অফিস এলাকা থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে সদর থানায় সোপর্দ করা হয়। তিনি ওই জোনাল অফিসের দায়িত্বে ছিলেন। আরিফুল ইসলামকে খিলক্ষেত থানার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, বৃহস্পতিবার ডিজিএম আরিফকে বরখাস্ত করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)।
জানা গেছে, বৃহস্পতিবার আরশাদ হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার খিলক্ষেত থানায় আরিফুল ইসলামসহ ৪ জনের নাম উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ ও তৎসম আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার বাদী আরশাদ কুষ্টিয়া জেলা সদরের জুগিয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে।
প্রসঙ্গত, অভিন্ন সার্ভিস কোড এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত কয়েক মাস থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আসছেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত ব্ল্যাক আউট ঘোষণা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েন কোটি গ্রাহক। পরে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। আরিফুল ইসলাম লক্ষ্মীপুরে আন্দোলনের নেতৃত্বে ছিলেন বলে জানা গেছে।

পাঠক: ৯১৮
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ