বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে ৯ জেলেকে অর্থদন্ড

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ পাঠক: ৮৩৪


নুর হোসাইন::

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ছোট ফেনী নদী থেকে ইলিশ আহরণ করায় ৯ জেলেকে অর্থদন্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন পাটোয়ারী তার কার্যালয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে, বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ক্লোজার ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
দণ্ডিতরা হলেন, উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মো.রাকিবুল হাসান (২২), মজিবুর রহমান বাদশা (২২), মো. শাকিল (২১), সাইফুল ইসলাম (৩০), সজিব (২৪), রিফাত (২০), জহির ইসলাম (২৮), মো.ইউসুফ (২২), আবদুল মান্নান (৪২)।

কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আশরাফুল ইসলাম সরকার জানান, ইলিশ প্রজনন মৌসুমের নিষিদ্ধ সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার দিবাগত রাতে উপজেলার মুছাপুর ক্লোজার ঘাট এলাকার ছোট ফেনী নদীতে ইলিশ আরহণ করতে নামেন ৯ জেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে তিন হাজার টাকা করে ২৭ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেয়া হয়।

পাঠক: ৮৩৪
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ