বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে উৎসবমুখর ভাবে কালবেলার ২য় বর্ষপূর্তি উদযাপিত

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ পাঠক: ১,৩৫৬

মোঃ নুর হোসাইন :
নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশে দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

আজ সকাল ১১ টায় নোয়াখালী জেলা প্রেসক্লাবের শহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে নোয়াখালী ব্যুরো চীফ অহিদ উদ্দিন মুকুলের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কালবেলা ছাত্র-ছাত্র-জনতার পক্ষে সাহসী ভুমিকা রেখেছে। এজন্য কালবেলাকে ধন্যবাদ জানাই। আমাদের প্রত্যাশা কালবেলা সাধারণ মানুষের মুখপাত্র হিসেবে আরো বহুদূর এগিয়ে যাবে, পত্রিকাটির উত্তোরত্তর সফলতা কামনা করছি।

এছাড়াও আরো বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সেক্রেটারি আবু নাসের মঞ্জু, ছাত্রশিবিরের নোয়াখালী শহর শাখার অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী সরকারি কলেজের সমন্বয়ক ইখতার হোসাইন আয়াত, সাংবাদিক শাহ এমরান সুজন, আব্দুর রহিম বাবুল, হাসিব আল আমিন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালবেলার জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন, সুবর্নচর প্রতিনিধি দিদারুল আলম , সোনাইমুড়ী প্রতিনিধি শহিদুল ইসলাম , চাটখিল প্রতিনিধি আবুল কালাম আজাদ।

পাঠক: ১,৩৫৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ