বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

বাজার নিয়ন্ত্রণে নোয়াখালীতে টাস্কফোর্সের অভিযান-জরিমানা চলছে

আপডেটঃ : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪ পাঠক: ৬৮৪

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীতে বিশেষ টাস্কফোর্সের অভিযানে পাকা ভাউচার ও মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার পৌর বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে নোয়াখালীর পৌর বাজারে অভিযান চালায় বিশেষ টাস্কফোর্স টিম। অভিযানে পণ্য বেচাকেনার পাকা রশিদ সংরক্ষণ না করা ও মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করেছে জেলা প্রশাসক কর্তৃক বাজার মনিটরিংয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা। অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের পণ্য বেচাকেনার পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ, মূল্য তালিকা দৃশ্যমান রাখা, ট্রেড লাইসেন্স ছাড়া পণ্য সরবরাহ ও বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোয়াখালী জেলার সদর উপজেলার পৌর বাজারে বিশেষ টাস্কফোর্স অভিযান (ভোক্তা অধিকার, কৃষি বিপণন, ছাত্র প্রতিনিধি: মেহেদী হাসান সীমান্ত ও সুমাইয়া আক্তার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে) চালানো হয়েছে। এ সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাইকারি আড়ত এবং খুচরা বাজার মূল্য তদারকি করা হয়। আলু, পেঁয়াজ এবং ডিম গতকালের চেয়ে ডজন প্রতি ২ টাকা কমলেও শাক-সবজি, ব্রয়লার মুরগির দাম ঊর্ধ্বগতি।
তিনি আরও বলেন, টাস্কফোর্স অভিযানে সব ব্যবসায়ীকে পাকা ভাউচার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন এবং যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় পাকা ভাউচার না রাখায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নোয়াখালী জেলার বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান অব্যাহত থাকবে।

পাঠক: ৬৮৪
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ