Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27
৫ই আগষ্ট ঢাকার আদাবরে ছাত্র-জনতার মিছিলে হামলায় ইলেক্ট্রিক মিস্ত্রি মোঃ সানি হত্যার আসামী যুবলীগ নেতা নোয়াখালীতে গ্রেফতার - Noakhalirkhaborbd.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহতমৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

৫ই আগষ্ট ঢাকার আদাবরে ছাত্র-জনতার মিছিলে হামলায় ইলেক্ট্রিক মিস্ত্রি মোঃ সানি হত্যার আসামী যুবলীগ নেতা নোয়াখালীতে গ্রেফতার

আপডেটঃ : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ পাঠক: ৬৮৭

ষ্টাফ রিপোর্টার:

স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার প্রতিবাদী মিছিলে ৫ই আগষ্ট নাশকতা চালিয়ে ইলেকট্রিক কর্মী মোঃ সানি হত্যার মামলার এজাহারভুক্ত আসামি ও রাজধানীর আদাবর থানার যুবলীগ নেতা দেলোয়ার হোসেন সবুজকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত দেড়টায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন সবুজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত হাজী আব্দুস সামাদ মেম্বারের ছেলে।
র‌্যাব-১১ সূত্রে জানা যায়, চলমান দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় র‍্যাব সারা দেশে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি অভিযানিক দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রসুলপুর থেকে রাজধানীর আদাবর থানার ইলেকট্রিক কর্মী মোঃ সানি হত্যার চাঞ্চল্যকর মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি ও আদাবর থানার যুবলীগ নেতা দেলোয়ার হোসেন সবুজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ নোয়াখালী বার্তাকে বিষয়টি জানান। তিনি বলেন, যুবলীগ নেতা সবুজসহ অন্য আসামিদের বিরুদ্ধে নিহত সানির বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রেপ্তার সবুজ ৪৬তম এজাহারভুক্ত আসামি। তাকে আদাবর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

পাঠক: ৬৮৭
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ