বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

যানজটে নোয়াখালী শহরের ইসলামিয়া সড়কে জনদুর্ভোগ – যত্রতত্র সড়কের উপর দাঁড় করানো থাকে সিএনজি ও ব্যবসায়ীদের মালবাহী গাড়ি

আপডেটঃ : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ৭১১

নুর হোসেন:
নোয়াখালীর প্রশাসনিক প্রাণকেন্দ্র মাইজদী শহরের প্রধান সড়ক ও সদর পশ্চিমাঞ্চল, লক্ষীপুরের সাথে সংযোগ সড়ক এটি। এখানে সকাল থেকে রাত পর্যন্ত ইসলামিয়া সড়কের মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক সংলগ্ন সড়কের মাথায় পর্যন্ত যানজট লেগেই থাকে অহরহ। সদর পশ্চিমাঞ্চল ও হাউজিং কৃষ্ণরামপুর এলাকার হাজার হাজার মানুষ ভোগান্তি ভোগ করতে হয় দিনের পর দিন। তাছাড়া প্রধান সড়কে যানজট থাকলে বিকল্প হিসাবে রোগীবাহী এম্ব্যুলেন্সগুলি মুমুর্ষরোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী সদর হাসপাতালে জরুরীভিত্তিতে ভর্তি করার জন্যও এই রাস্তাটি ব্যবহার করে থাকে।

বিগত সরকারের সময়ে সরকার সমর্থনপুষ্ট কিছু ব্যক্তি সোনাপুর থেকে মাইজদী পর্যন্ত সিএনজি থেকে চাঁদাবাজি করত। তাদের এই চাঁদাবাজিতে পুলিশ থাকত নির্বিকার। যানজট নিরসনে পুলিশ উদ্যোগ নিলেও জেলা পর্যায়ে উপর থেকে ফোন আসায় যানজট মুক্ত হতোনা। যত্রতত্র ফেলিয়ে রাখত সিএনজি। এত সিএনজি নোয়াখালী জেলা শহরে চলে তার কোন সঠিক হিসাব নাই। পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল দত্ত জানান, বহুবার উদ্যোগ নেয়া হলেও আবার সিএনজি এর ড্রাইভাররা এলোমেলোভাবে রাস্তা দখল করে রাখে।

এদিকে আজ যানজটে দিশেহারা হয়ে স্থানীয় জনগণ ও সাংবাদিকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। পুলিশের টি.আই জনাব শিহাব উদ্দিন দৈনিক কালবেলাকে জানায়, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে তাড়িয়ে দেওয়া হয় অবৈধভাবে দাঁড়িয়ে থাকা সকল সিএনজি ও মালবাহী গাড়িগুলিকে। তিনি আরো জানান, ভবিষ্যতে অনুরূপ ঘটনার পূণরাবৃত্তি ঘটলে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

পাঠক: ৭১১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ