Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27
দুর্নীতিবাজরা হবে আমার প্রধান শত্রু-নোয়াখালীর নবাগত জেলা প্রশাসক - Noakhalirkhaborbd.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহতমৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

দুর্নীতিবাজরা হবে আমার প্রধান শত্রু-নোয়াখালীর নবাগত জেলা প্রশাসক

আপডেটঃ : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ৭১৭

মোঃ নুর হোসাইন :
দুর্নীতিবাজরা হবে আমার প্রধান শত্রু এমন মন্তব্য করেছেন নোয়াখালীর নবাগত জেলা প্রশাসক জনাব খন্দকার ইশতিয়াক আহমেদ। জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

নোয়াখালী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ এর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে এই মত বিনিময় সভা l এই সময় সাংবাদিকরা জেলার অনিয়ম দুর্নীতি. জলাবদ্ধতা নিরসন. অবৈধ দখলদারদের উচ্ছেদ ও যানজট সহ বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরেন এবং একটি সুন্দর নোয়াখালী গড়ে তোলার আহ্বান জানান ।
জেলা প্রশাসক সবার বক্তব্য শুনেন, এবং ঘুষ ,চাঁদাবাজি ও দুর্নীতি মুক্ত একটি সুন্দর নোয়াখালী উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।
এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইসমাইল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখিনূর জাহান নীলা, সাংবাদিক অহিদ উদ্দিন মুকুল ,মনিরুজ্জামান চৌধুরী ,ডাক্তার বোরহান উদ্দিন , সাইফুল্লাহ কামরুল, আকবর হোসেন সোহাগ, মোঃ নুর হোসাইন প্রমুখ ।এছাড়াও আরো উপস্থিত.ছিলেন নোয়াখালী জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলাম, বনি আমিন ও ফরহাদুল ইসলাম ।

পাঠক: ৭১৭
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ