বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীর বেগমগঞ্জে ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

আপডেটঃ : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ৭২৬

ষ্টাফ রিপোর্টার
নোয়াখালীর বেগমগঞ্জে ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত শান্ত চন্দ্র দাস বিপ্লব (২৫) জেলার সেনবাগের ইয়ারপুর গ্রামের আমিন উল্যাহ কোম্পানী বাড়ির নেপাল চন্দ্র দাসের ছেলে এবং সে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের কাজ করত।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে শান্ত বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়নে ২নম্বর ওয়ার্ডের হাবিব উল্যাহ বেপারী বাড়ির পাশে ওয়াইফাই সংযোগ দি তে যায়। একপর্যায়ে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিস ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠক: ৭২৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ