বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সাবস্টেশনে হামলা, ৩০ হাজার গ্রাহক ভোগান্তিতে

আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ৬৫৭

মোঃ নুর হোসাইন :
নোয়াখালীর সদর উপজেলায় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লীবিদ্যুতের একটি সাবস্টেশনে হামলা চালিয়েছে কিছু স্থানীয়রা। ওই সময় গিয়াস উদ্দিন নামে পল্লী বিদ্যুতের একজন লাইনম্যানকে পিটিয়ে আহত করে বিক্ষুদ্ধ জনতা।

গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দাদপুরে এই ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার মো. জাকির হোসেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে স্থানীয় কিছু লোকজন উপজেলার দাদপুর ইউনিয়নের একটি সাবস্টেশনে হামলা করে। এরপর পর থেকে ওই সাবস্টেশনের আওতায় থাকা গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমাদের লোকজন সেখানে যেতে না পারায় এমন পরিস্থিতি বিরাজ করছে। এতে ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিহীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

স্থানীয়রা জানায়, গত ১০-১২ দিন উপজেলার দাদপুর সাবস্টেশনের আওতায় থাকা পূর্ব চর মটুয়া, চর মটুয়া, দাদপুর ও নোয়ান্নই ইউনিয়ন এলাকায় ভয়াবহ লোডশেডিং দেখা দেয়। একপর্যায়ে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকেরা বিক্ষুদ্ধ হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে হামলা চালায়।

পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার মো. জাকির হোসেন আরও বলেন, আহত লাইম্যান ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার রাত ৯ টার দিকে বিষয়টি নিয়ে সেনাবহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ছাত্রদের সাথে বৈঠক হয়েছে। সেখানে পুনরায় বিদ্যুৎ চালু করার ব্যবস্থা করা হচ্ছে।

পাঠক: ৬৫৭
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ