বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

দলীয়করণ থেকে বের হয়ে আসার এটাই উপযুক্ত সময়ঃ নোবিপ্রবি ভিসি

আপডেটঃ : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ৭৬২

নোবিপ্রবি প্রতিনিধি :
বিশ্ববিদ্যালয় যোগদান করেই দলীয়করণ মুক্ত করার ঘোষণা দিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। তিনি ৭ম উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বরণ করে নেন। এসময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল নোবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘আমার প্রথম কাজ হলো এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিয়ে যাওয়া। তবে সেক্ষেত্রে স্বজনপ্রীতি এবং দুর্নীতিতে আমাদের নীতি হবে জিরো টলারেন্স। এখানে আমি উপাচার্য হিসেবে কোনো অন্যায় করলে আমাকে তোমরা বলবা স্যার এখানে আপনার অন্যায় হয়েছে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না।

’ তিনি আরও বলেন, ‘আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগের কথা ছিলো। কিন্তু নিয়োগের আগ মূহুর্তে শিক্ষা উপদেষ্টা আমাকে বলেন, ইসমাইল তুমি বিজ্ঞানের লোক, ঝামেলার ভিতর না থেকে বরং তুমি বিজ্ঞান-প্রযুক্তি নিয়ে কাজ করো। তখন আমাকে বলা হলো নোয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার জন্য।’ শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার বিষয়ে উপাচার্য বলেন, গবেষণায় নোবিপ্রবিকে সেন্টার অফ এক্সিলেন্সে নিয়ে যাবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ফসল তা কাজে লাগিয়ে এই বিশ্ববিদ্যালয়কে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে নিয়ে যাবো। এছাড়াও সেশনজট দূরীকরণে উপাচার্য গুরুত্ব দিবেন বলে আশাব্যাক্ত করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলকে নোবিপ্রবি উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

পাঠক: ৭৬২
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ