বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

সাইবার মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা বুলুসহ ১২ নেতাকর্মি

আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ৬৫৪

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর বেগমগঞ্জের আলোচিত সাইবার নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনসহ ১২ নেতাকর্মিকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল ইসলাম এই আদেশ দেন।

বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবী জায়েদ বিন রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, ২০২১ সালে বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দিরে হামলার ঘটনায় নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সল ইনাম কমলকে তৎকালীন জেলা পুলিশ সুপার গুম করে শারীরিক ও মানসিক নির্যাতন করে। একপর্যায়ে মঞ্জুরুল আজিম সুমন থেকে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে এক কোটি টাকা আদায় করে। এরপর ১৬৪ ধারায় একটি পরিকল্পিত জবানবন্দি তৈরী করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলুসহ বেগমগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২জন নেতাদের আসামি করে করা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করেন। যাহার মামলা নং-২৬৭/২২।

বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবী জায়েদ বিন রশীদ আরও বলেন, পতিত সরকারের সময়ে এই মিথ্যা মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালতের শুনানি শেষে মনে হয়েছে এটি একটি মিথ্যা মামলা। এই মামলা চলার মত না। তাই বিচারক সকল আসামিকে বেকুসুর খালাস দিয়েছেন।

পাঠক: ৬৫৪
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ