বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু 

আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ৭৪৪
স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সদর উপজেলায় বিদ্যুৎ সংযোগ সচল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

নিহত মো.আজিজুর রহমান তুহিন (২৭) নোয়াখালী পৌরসভার মুসলিম কলোনির মো. মহসিনের ছেলে।

মঙ্গলবার (৩ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, তুহিন বিএম ট্রেডার্স নামের একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনের গ্যারেজে বন্যার পানির ভেতরে বিদ্যুৎ সংযোগ সচল করতে কাজ করছিল। তখন লাইনে বিদ্যুৎ ছিল না। হঠাৎ বিদ্যুৎ এলে সে বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় তার ভাই আরিফ তাকে ধাক্কা দিলে সে পড়ে মাথাও আঘাত পান। তারপর উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুধারাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) আবু তালেব বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।

পাঠক: ৭৪৪
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ