বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

অন্তর্বর্তী সরকা‌রের সঙ্গে আলোচনা করতে ঢাকায় আসছেন ডোনাল্ড লু ডোনাল্ড লু

আপডেটঃ : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ৭২৩

নিউজ ডেস্ক
নো‌বেলজয়ী অর্থনী‌তি‌বিদ ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকা‌রের স‌ঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। কূট‌নৈ‌তিক সূ‌ত্রে এসব তথ‌্য জানা গে‌ছে।

কূটনৈতিক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য একটি মার্কিন প্রতিনিধি দলের চলতি মাসের মাঝামাঝিতে ঢাকায় আসা নিয়ে আলোচনা করছে দুই দেশ। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যোগদানের আগে মার্কিন দলটি ঢাকা আসবে।

কূটনৈতিক সূত্র আরও জানায়, প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড। এছাড়া সেই প্রতি‌নি‌ধিদ‌লে র‌য়ে‌ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

সব‌শেষ, বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের পর গত মে মা‌সে মার্কিন এক‌টি প্রতি‌নি‌ধিদলের স‌ঙ্গে ঢাকা সফর ক‌রে‌ছি‌লেন ডোনাল্ড লু।

সালাউদ্দিন/সাএ

পাঠক: ৭২৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ