বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে পত্রিকা এজেন্ট ও বাস কাউন্টারে হামলা-লুটপাট

আপডেটঃ : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ৭৪৪

স্টাফ রিপোর্টার:
নোয়াখালী মাইজদী বাজারে অবস্থিত মূলধারা এন্টারপ্রাইজ (সংবাদপত্রের এজেন্ট) নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহন , লাল সবুজ ও হিমাচল পরিবহনের টিকিট কাউন্টারে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

ভুক্তভোগীরা ও স্থানীয়রা জানায়, আজ রাত সাড়ে ৮টায় জনৈক বিএনপি কিশোর গ্যাং নেতা হান্নানের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র সস্ত্র সহ বাস কাউন্টার দখলের উদ্দেশ্যে সিনেমাটিক স্টাইলে অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসী হান্নানের হাতে পিস্তল দেখায় যায় বলে জানান কয়েকজন এলাকাবাসী। সন্ত্রাসীরা কাউন্টার গুলোর কর্মচারীদের মারধর করে এবং টিকিট বিক্রির ডিভাইস সহ আসবাবপত্র ভাংচুর করে, ক্যাশের টাকাপয়সা লুট করে এবং যাওয়ার সময় পত্রিকা এজেন্ট সহ সব গুলো বাস কাউন্টারে তালা লাগিয়ে দিয়ে যায়। এতে করে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে।

মূলধারারা এন্টারপ্রাইজের মালিক সুলতানুর রহমান বলেন, হঠাৎ করে কিছু সন্ত্রাসীরা এসে আমাদের স্টাপদেরকে মারধর শুরু করলে তারা দৌড়ে বের হয়ে যায় পরে তারা ভাঙচুর চালায় এবং লুটপাট করে, যাওয়ার সময় তালা লাগিয়ে দিয়ে চলে যায়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, এবিষয়ে সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি অভিযোগ দায়ের করেছি।

পাঠক: ৭৪৪
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ