বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

পানিবন্ধি নোয়াখালীবাসীর পাশে জামায়াত আমির-এক সপ্তাহ সাংগঠনিক কার্যক্রম বন্ধ রেখে বন্যার্তদের পাশে দাঁড়াতে আহ্বান

আপডেটঃ : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ পাঠক: ৭০৮

মোঃ নুর হোসাইন :
বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়াই এই মুহূর্তে জামায়াতের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত আমরা তাদের দুঃখ ভাগাভাগি করতে এসেছি। এখন থেকে আগামী এক সপ্তাহ আমাদের স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম বন্ধ। দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়াই এই মুহূর্তে আমাদের প্রধান কাজ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে নোয়াখালীর সেনবাগের রাস্তার মাথায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপর তিনি বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন। এর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।

সেনবাগ ছাড়াও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে বন্যার্ত মানুষের পাশে ছুটে যান জামায়াত আমীর৷ এসময় স্থানীয় দায়িত্বশীলদেরকে উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তার দিকনির্দেশনা প্রদান করেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এমনি এমনি আসেনি। এই স্বাধীনতা আনতে গিয়ে ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়েছে। অনেককে গুলি চালিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে। শহীদদের রক্তের বিনিময়ে এই স্বাধীন দেশ, আল্লাহ আপনি সকল জুলুম দূর করে দিন। কোরআন-সুন্নাহর একটি সুন্দর দেশ আল্লাহ আমাদের দান করুন। তিনি আরও বলেন, আমি বক্তব্য দিতে আসিনি। আমি এসেছি আপনাদের দুঃখ ভাগাভাগি করতে। ভারতের পানির কারণে আজ বাংলাদেশ ভেসে যাচ্ছে। মানুষ দুঃখ ও দুর্ভোগের মধ্যে আছে। অনেকে ঘর বাড়িতে থাকতে পারছে না। কোলের সন্তান নিয়ে কোথায় যাবে হন্য হয়ে উঠেছে। তাদের একটু সহানুভূতির প্রয়োজন। তাদের মাঝে আমাদের সাহায্যের হাত অব্যাহত থাকবে।

এ সময় নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার ও সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠক: ৭০৮
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ