বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

শেখ হাসিনা সাহস করে দেশে ফিরলে বিচারের রায়ে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে-স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে : ভাইস চেয়ারম্যান শাহজাহান

আপডেটঃ : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ পাঠক: ৮৫২

মোঃ নুর হোসাইন :
বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো.শাহজাহান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন, যারা জনতার ভয়ে পালিয়েছে, তারা দেশে আর ফিরে আসার আর সম্ভবনা নেই। আসলেও আসামি হিসেবে আসতে হবে। যদি সাহস করে আসে তাহলে বিচারেরর রায়ে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ জনতার শক্তির কাছে পরাজিত হয়েছে। এই শক্তি আর মাথা তুলে দাঁড়াতে পারেবেনা। অনেক লোককে হত্যা করে, অনেক মায়ের কোল খালি করে, অনেক বোনকে বিধবা করে, গায়ের জোর দেখিয়ে অনেক দিন ক্ষমতায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে নাই।

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুর্নীতিবাজ, দেশ ধ্বংসকারী, চোর ডাকাতদের সর্দার, একটা পার্লামেন্ট নিয়ে বিরাট দল হয়েছিল। তারা ক্ষমতায় ছিল, আজকে তারা ক্ষমতাই নেই? এ দেশের ছাত্র,জনতা, মেহনতী মানুষ আন্দোলনের মধ্য দিয়ে তাদের ক্ষমতা থেকে বিদায় করেছে। ওনারা পালাতে জানেননা,পালাবেননা। কিন্তু এখন বাস্তবতা কি। জনতার ভয়ে পালিয়েছেন। এই দলের নেতা, এমপিরা জনতার ভয়ে দেশ ত্যাগ করে। সেই দল এই দেশে মাথা তুলে দাঁড়ানোর আর কোন সুযোগ নেই।

তিনি দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের ব্যক্তিগত ঝামেলা, জায়গা-জমির ঝামেলা এই রাজনীতির ওপর চাপিয়ে দিবেননা। আপনাদের যদি এ রকম সমস্যা থাকে তাহলে আইনানুগ ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে এর দায় দায়িত্ব কিন্ত দল গ্রহণ করবেনা।

এ সময় তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধৈর্য ধারণ করে বর্তমান সরকারকে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মিদের আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবে বলেও মন্তব্য করেন।

জেলা স্বেচ্ছাবেক দলের সভাপতি সাবের আহমদের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর আলম, শহর বিএনপির সভাপতি আবু নাসের, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু „ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন প্রমুখ ।

পাঠক: ৮৫২
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ