Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27
তারেক রহমানের পক্ষে নোয়াখালীতে শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সাথে মোঃ শাহজাহানের সাক্ষাত - Noakhalirkhaborbd.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহতমৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

তারেক রহমানের পক্ষে নোয়াখালীতে শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সাথে মোঃ শাহজাহানের সাক্ষাত

আপডেটঃ : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ পাঠক: ৭১৭

মোঃ নুর হোসাইন :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নোয়াখালীতে শহীদদের কবর জিয়ারত এবং শহিদদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আর্থিক অনুদান প্রদান করেছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।

আজ শুক্রবার (১৬ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করা নোয়াখালী সদর উপজেলার তিনজন বীর শহীদ পিয়াস মাহমুদ, মোঃ রায়হান ও মামুন হোসেনের কবরে পুষ্পার্ঘ্য প্রদান ও কবর জিয়ারত করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান। এরপর তিনি তিনজনের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং আর্থিক সহযোগিতা করেন।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে আলহাজ্ব মোঃ শাহজাহান বলেন, নোয়াখালীতে সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার হয়নি। এমনকি আওয়ামী লীগ নেতাদের ওপরও কোনো হামলা হয়নি। এজন্য আমাদের অনেক কথা শুনতে হয়েছে। তারপরও সংখ্যালঘুদের ওপর ভর করে কিছু চক্রান্ত হয়েছে। যা এখনো অব্যাহত আছে। কিন্তু কোনো ষড়যন্ত্রের মাধ্যমেই ওই ফ্যাসিস্ট শক্তি বাংলার মাটিতে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। শাহজাহান আরও বলেন, নৃশংস অত্যাচার, নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। কিন্তু যার পতন আল্লাহর দরবারে কবুল হয়, সে হাজার হাজার মানুষের রক্ত দিয়েও ক্ষমতায় টিকে থাকতে পারে না। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ জালেম ছিল, আমরা মজলুম ছিলাম। তাদের পরিচয় ভিন্ন, আমাদের পরিচয় ভিন্ন। আওয়ামী লীগের মত আমরা নতুন করে জালেম হতে চাই না। আমরা মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আওয়ামী লীগ শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, সামাজিক নেতাদের নেতৃত্বের আস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এসময় বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।

এছাড়াও এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, বিএনপি নেতা মাহবুব আলমগীর আলো, বিএনপি নেতা ওমর ফারুক টপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পাঠক: ৭১৭
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ