বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে সেনাবাহিনীর সহায়তায় শুরু হয়েছে ট্রাফিক ও ৮ থানার কার্যক্রম

আপডেটঃ : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ পাঠক: ৬৯৬

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীতে সেনাবাহিনীর সহায়তায় নোয়াখালীর সদরের সুধারাম মডেল থানা সহ ৮ থানায় আইন শৃঙ্খলা ও সেবা কার্যক্রম শুরু হয়েছে।

একই সাথে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশের কাজ শুরু করেছে।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকেই জেলার ১০টি থানার মধ্যে ৮টি থানার পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছেন। এসময় সেনাবাহিনী সদস্যদের সহায়তায় থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। এছাড়া জেলা শহর শহর বিভিন্ন স্থানে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন ট্রাফিক পুলিশ। তবে থানারগুলোর নিরাপত্তায় এখনো সেনাসদস্যদের নিয়োজিত করা হয়েছে।

গত ৫ আগস্ট সারাদেশের বিভিন্ন থানায় হামলার পর থেকে বন্ধ হয়ে যাওয়ার অন্তত ৭দিন পর নোয়াখালী জেলার ট্রাফিকের কাজ আজ থেকে শুরু হয়েছে। সোমবার সকাল থেকে জেলা ট্রাফিক বিভাগের সদস্যরা ও সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা স্ব-শরীরে উপস্থিত হয়ে নিজেদের কার্যক্রম চালু করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, সেনাবাহিনীর সহযোগিতায় থানা কার্যক্রম চালুর পাশাপাশি আজ থেকে মোবাইল টিমগুলো সচল করার চেষ্টা চলছে।

সকাল থেকে জেলা শহর মাইজদীর বিভিন্ন সড়কের ঘুরে ট্রাফিক সদস্যদের কাজ করতে দেখা গেছে। তবে আজও ট্রাফিক সদস্যদের পাশাপাশি বিভিন্ন সড়কে যানজট নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বিএনসিসি, স্টাউট‘সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এদিকে হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সোনাইমুড়ী ও চাটখিল থানায় দ্রুত কার্যক্রম শুরুর চেষ্টা চলছে। আজ থেকে ৮ থানার দাপ্তরিক কাজ শুরু হয়েছে।

পাঠক: ৬৯৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ