Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27
নোয়াখালীতে ছাত্র-জনতার স্রোত, হাসিনার পতনে বাঁধভাঙা উল্লাস - Noakhalirkhaborbd.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহতমৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

নোয়াখালীতে ছাত্র-জনতার স্রোত, হাসিনার পতনে বাঁধভাঙা উল্লাস

আপডেটঃ : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ পাঠক: ৬৯৬

মোঃ নুর হোসাইন :
চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবানে সরকার পদত্যাগের এক দফা দাবিতে কারফিউ উপেক্ষা করে সকাল থেকেই নোয়াখালীর রাজপথ ছাত্র-জনতার দখলে ছিলো। সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে ছাত-জনতা। এতে যোগদেন বিভিন্ন শ্রেনী পেশা ও বিভিন্ন বয়সের মানুষ। দু একটি গলি দিয়ে ছাত্রলীগ, আওয়ামীলীগ হামলা করার চেষ্টা করলে জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

দুপুরের পর ছাত্র-জনতার মঞ্চ থেকে উপস্থিত সবাইকে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়েছেন ঘোষণা করা হয়। এর পরেই শুরু হয় জনতার বাঁধভাঙা উল্লাস। আশেপাশের বাসা বাড়ি থেকে উৎসবমুখর জনতার ঢল নামে রাজপথে। এ আনন্দ যেন হার মানায় ঈদের আনন্দকেও। শুরু হয় মিষ্টি ও শরবত বিতরণ। জেলা শহরের চৌরাস্তা থেকে সোনাপুর পর্যন্ত প্রায় ১২/১৪ কিলোমিটার সড়কজুড়ে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। সবাই বিজয় উল্লাস করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নোয়াখালী জেলা আওয়ামিলীগের সিনিয়র সহ সভাপতি শিহাব উদ্দিনের বাসভবন, নোয়াখালী পৌরসভার ৮ নং ওয়ার্ড কমিশনার সুনামের বাসভবন, পৌর আ:লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুর মালিকানাধীন মার্কেটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পাঠক: ৬৯৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ