বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে শিক্ষার্থীদের দোয়া ও গণ মিছিল

আপডেটঃ : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ পাঠক: ৭৮৬

মোঃ নুর হোসাইন :
নোয়াখালীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দোয়া ও গণ মিছিল করেছে হাজার হাজার শিক্ষার্থীরা৷
সারাদেশে ছাত্রজনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, মামলা,গুম এবং খুনের প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দোয়া ও গণ মিছিল কর্মসূচী পালন করেছে নোয়াখালীর সাধারণ শিক্ষার্থীরা৷

আজ শুক্রবার (০২ আগস্ট) বাদ জুমা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জড়ে হয়ে আন্দোলনকারীরা। সেখান থেকে মিছিল শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড, টাউন হলের মোড়, বড় মসজিদ মোড় সহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-নোয়াখালী মহাসড়কের জিলা স্কুলের সামনে দোয়া অনুষ্ঠান ও সমাবেশের মাধ্যমে শেষ হয়। শিক্ষার্থীদের জড়ো হওয়ার কিছু সময়ের মধ্যে শুরু হয় মুষলধারে বৃষ্টি। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা ঝড় বৃষ্টি ও জলাবদ্ধতা উপেক্ষা করেই বৃষ্টিতে ভিজে তাদের কর্মসূচি সফল করে। আজকের গণমিছিলে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেনী পেশার অনেক মানুষকে অংশগ্রহণ করতে দেখা গেছে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা সবাই ভিজে একাকার হয়ে যায়। সমাবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, সোনাপুর কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজের কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। যাতে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণও ছিলো চোখে পড়ার মতো।

এ সময় অনেকের হাতে দেখে গেছে ছাত্র হত্যার প্রতিবাদে অংকিত নানা প্লেকার্ড ও ফেস্টুন। ❝ঝড় বৃষ্টি আঁধার রাতে আমরা আছি রাজপথে, আমার ভাই কবরে তুমি কেনো বাহিরে, তোমার কোটা তুমি নাও আমার ভাইকে ফিরিয়ে দাও, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবেনা❞ এসব নানা শ্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।

আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আশেপাশে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি।

পাঠক: ৭৮৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ