বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

সড়কে পড়ে থাকা ব্যাগে মিলল ৫টি পেট্রোল বোমা

আপডেটঃ : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ পাঠক: ৮১৩

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইমদাদুল হক। আর আগে, গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার সামনের সোনাইমুড়ী-রামগঞ্জ সড়ক থেকে বোমা গুলো উদ্ধার করা হয়।

ওসি মো.ইমদাদুল হক বলেন, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার সামনের সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কে দুটি দলের স্লোগান দিয়ে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় একদল দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই সময় তারা খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ সময় সড়কে পড়ে থাকা একটি ব্যাগ থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা নেওয়া হবে।

পাঠক: ৮১৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ