Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27
নোয়াখালীতে কোটা সংস্কারের দাবিতে এবং বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ - Noakhalirkhaborbd.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহতমৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

নোয়াখালীতে কোটা সংস্কারের দাবিতে এবং বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেটঃ : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ পাঠক: ৮৮৮

মোঃ নুর হোসাইন :
কোটা পদ্ধতি বাতিল ও ২০১৮ এর পরিপত্র পুনর্বহালের দাবিতে এবং দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল আয়োজন করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (১২ জুলাই) বিকাল ৩:৩০ ঘটিকায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা৷ মিছিলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও নোয়াখালী সরকারি কলেজ, চৌমুহনী এস এ কলেজ, সোনাপুর কলেজ সহ জেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল টি শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড, টাউনহলের মোড়, বড় মসজিদ মোড়, পৌর বাজার সংলগ্ন সড়ক সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয় । এ সময় শিক্ষার্থীদেরকে কোটা বাতিল ও ২০২৮ এর পরিপত্র পুনর্বহালের দাবিতে এবং দেশের বিভিন্ন স্থানে তাদের সহযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদ করে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়৷ শিক্ষার্থীরা বলেন, মহান মুক্তিযুদ্ধ হয়েছিলো বৈষম্য ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে। তাহলে আজকে কেনো কোটা পদ্ধতি চালু করে মেধাবীদের সাথে বৈষম্য করা হবে। অবিলম্বে যাতে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ১ম থেকে ৪র্থ শ্রেণি গ্রেড পর্যন্ত সরকারি চাকরিতে কোটা বাতিল করা হয় (শুধুমাত্র বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য শর্ত সাপেক্ষে কিছু কোটা থাকতে পারে) সে দাবী তুলছেন শিক্ষার্থীরা।

কোটা বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের মিছিল ঘিরে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে দায়িত্বে নিয়োজিত থাকতে দেখা গেছে।

পাঠক: ৮৮৮
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ