বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

দেশে ফিরেছেন ৬১ হাজার হাজি, মৃত্যু ৬৩ বাংলাদেশির

আপডেটঃ : বুধবার, ১০ জুলাই, ২০২৪ পাঠক: ৭১১
ফাইল ছবি

চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে ৬৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। অন্যদিকে, পবিত্র হজ পালন শেষে মঙ্গলবার (৯ জুলাই) মধ্যরাত পর্যন্ত দেশে ফিরেছেন ৬১ হাজার ৭৫ জন হাজি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হেল্প ডেস্কের তথ্যমতে, পবিত্র হজ পালন শেষে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ১৬০টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৬১ হাজার ৭৫ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৫টি ফ্লাইটে ২৬ হাজার ৪৭৭ জন, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৭টি ফ্লাইটে ২১ হাজার ৩৮৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১০ হাজার ৩৪৭ জন দেশে ফিরেছেন। এছাড়া অন্যান্য এয়ারলাইন্স ২ হাজার ৮৬৪ জন হজযাত্রী পরিবহন করেছে।

এদিকে, চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৬৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫০ জন পুরুষ এবং ১৩ জন নারী। এর মধ্যে মক্কায় ৫০ জন, মদিনায় ৪ জন, মিনায় ৭ জন এবং জেদ্দায় দুইজন মারা গেছেন।

প্রসঙ্গত, গত ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর তীব্র গরমের মধ্যে হজ পালন করতে হয়েছে মুসল্লিদের। হজের মৌসুমে মক্কার তাপমাত্রা কখনো কখনো ৫০ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে সৌদিজুড়ে প্রবল তাপপ্রবাহ বয়ে গেছে। যার ফলে তীব্র গরমে অসুস্থ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।

পাঠক: ৭১১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ