বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীর সুবর্ণচরে ছাত্রলীগ নেতাকে বাঁচাতে গিয়ে ৪ গ্রাম পুলিশ আহত

আপডেটঃ : শনিবার, ৬ জুলাই, ২০২৪ পাঠক: ৬৩০

আবুল বাসার-

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট বাজারে এক ছাত্রলীগ নেতাকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় ৪ গ্রাম পুলিশ আহত হয়েছে, গতকাল শুক্রবার (৫ই জুলাই) রাত ৮ টায় বাজারের আব্দুল মান্নানের চা দোকানে এ হামলার ঘটনা ঘটে। আহত গ্রাম পুলিশগণ হলেন, চর তোরাব আলী গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ জাফর উল্লাহ(৫০),একই গ্রামের মাহফুজুল হকের ছেলে, আবদুর রহিম (৫২), আবদুর ছোবহানের ছেলে মোঃ রুহুল আমিন ( ৪৭)ও শেখ ফরিদের ছেলে মোঃ মোস্তফা (৩০)।

হামলার শিকার গ্রাম পুলিশগন জানান, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোঃ ফারুক হোসেন আব্দুল মান্নানের চা দোকানে পিছনে বসে সহপাঠীদের নিয়ে চা খাচ্ছিলেন,এ সময় ওই দোকানে ঢুকে কচির নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোঃ ফারুক হোসেন কে  এলোপাথারী মারধর শুরু করে। ঐ সময় দোকানের সামনে বসা ছিলেন গ্রাম পুলিশেরা, মারধরের শব্দ শুনে গ্রাম পুলিশগণ ফারুককে রক্ষা করতে এগিয়ে এলে তাদের উপর ছড়াও হয়ে সন্ত্রাসীরা ৪ জন গ্রাম পুলিশ কে বেধম মারধর করে পালিয়ে যায়,ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীরা হলেন ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের চর আলা উদ্দিন গ্রামের ৪ নং ওয়ার্ড, বেলাল মেম্বার বাড়ীর মোঃ রুহুল আমিনের পুত্র মোঃ কচি ওরপে কচিয়া চোরা,কামরুল,শাহানাজ,চাঁন মিয়া, ও বুদ্ধিয়াসহ ৫/৬ জন। তাদের বিরুদ্ধে চরজব্বর থানায় নারী নির্যাতন,সন্ত্রাসী কর্মকাণ্ড,মাদক,রোহিঙ্গা পাচারসহ একাধিক মামলা রয়েছে।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাউছার আলম ভূঁইয়া জানান গ্রাম পুলিশ সদস্যরা আমাদের একটা অংশ তাদের উপর হামলা কোন ভাবে মেনে নেওয়া যায় না, হামলার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি, হামলাকারীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে,তাদের ধরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

পাঠক: ৬৩০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ