বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে উপকূল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের হামলা

আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ পাঠক: ৭০৫

মোঃ নুর হোসাইন :
ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী অভিমুখী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের এসি বগির দুটি জানালার গ্লাস ভেঙে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সোনাইমুড়ী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার বিকালে কমলাপুর রেলস্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি। রাতে লাকসাম হয়ে এটি সোনাইমুড়ী স্টেশন ছেড়ে এলে আকস্মিক ট্রেনে পাথর ও কাঠের টুকরা ছুড়ে মারতে থাকে একদল দুর্বৃত্ত। এ সময় ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত ‘ক’ বগির দুটি জানালার গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। এ সময় জানালার পাশে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নোয়াখালী রেলওয়ে স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, দুর্বৃত্তের হামলায় উপকূল এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি জানালার গ্লাস ভেঙে গেছে। প্রায় সময় লাকসাম থেকে নোয়াখালী এ অঞ্চলটিতে ট্রেনে পাথর মারার ঘটনা ঘটে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে এ হামলা চালায় তা নিশ্চিত হওয়া যায়নি।

পাঠক: ৭০৫
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ