বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

কবিরহাটে এনজিওর ঋণের চাপে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ পাঠক: ৬৪৮

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর কবিরহাটে এনজিওর ঋণের চাপে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৭জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এর আগে, একই দিন বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ইন্দ্রপুর গ্রামের মতি মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত নাসরিন আক্তার (৩১) একই গ্রামের মতি মিয়া বাড়ির ওমান প্রবাসী জহির উদ্দিনের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়াই বছর আগে জীবিকার তাগিদে নাসরিনের স্বামী বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে ওমান যায়। কিছু দিন ধরে ঋণদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা পাওনা টাকার জন্য চাপ দিলে গৃহবধূ নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আজ সকালে এনজিও কর্মিরা পাওনা টাকার জন্য তার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে বসত ঘরের দরজা বন্ধ দেখে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এনজিও কর্মিরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো.আব্দুল বাতেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজকে তার ঋণের টাকা পরিশোধ করার কথা ছিল। ঋণের চাপে ওই গৃহবধূ আত্মহত্যা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

পাঠক: ৬৪৮
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ