বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

দেনারে দায়ে দোকানেই ফাঁস দিল ব্যবসায়ী

আপডেটঃ : রবিবার, ১৬ জুন, ২০২৪ পাঠক: ৬৪৮

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সদর উপজেলায় দেনার দায়ে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত সাইফুল ইসলাম (২৮) উপজেলার দাদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের তুফানি হাজী বাড়ির মৃত আব্দুল খোকনের ছেলে।

শনিবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামের বৌ বাজারের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান মনোয়ারা ফার্মেসি থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের মামা জিল্লুর রহিম বলেন, প্রতিদিনের ন্যায় সকালে সাইফুল বাড়ি থেকে দোকানে যায়। দুই মাস আগে তাকে বিয়ে করানো হয়। সে স্থানীয় কিছু ব্যবসায়ীদের কাছে অনেক টাকা দেনা হয়ে পড়ে। গত কয়েকদিন ধরে পাওনাদাররা টাকা পরিশোধের জন্য তাকে চাপ দিচ্ছিল। এ কারণে শনিবার বেলা ১১টার দিকে নিজ দোকানের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দুপুরে বাড়িতে ভাত খাওয়ার জন্য না গেলে পরিবারের সদস্যরা বাজারে গিয়ে তাকে খোঁজ করে। একপর্যায়ে দোকানের সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তাদের শৌরচিৎকার শুনে স্থানী লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেয়

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

পাঠক: ৬৪৮
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ