বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে নোয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটঃ : রবিবার, ৯ জুন, ২০২৪ পাঠক: ৬৬৬

মোঃ নূর হোসাইন-
❝স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক❞ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ জুন থেকে শুরু হচ্ছে “ভূমিসেবা সপ্তাহ-২০২৪।”

এই উপলক্ষ্যে শনিবার (৮ জুন) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মিল্টন রায়- এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয় সড়কে আয়োজিত হয় এক বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালি পরবর্তী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব দেওয়ান মাহবুবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার জনাব জিনাত রেহানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ ইসমাঈল, সহকারী কমিশনার (ভূমি) জনাব শাহনেওয়াজ তানভীর, সহকারী কমিশনার জনাব আহসান হাফিজ, বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে।

উল্লেখ্য যে, ভূমি সেবা সপ্তাহ চলবে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়া, মৌজা ম্যাপ, খতিয়ান দেওয়াসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেওয়া হবে।

পাঠক: ৬৬৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ