বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আপডেটঃ : রবিবার, ৯ জুন, ২০২৪ পাঠক: ৭২৩

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর সুবর্ণচরে জাল টাকাসহ মো.খুরশিদ আলম ওরফে স্বপন (৪৭) নামে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

রোববার (৯ জুন) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শনিবার রাত ১০টার দিকে তাকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের থানার হাট বাজার থেকে আটক করা হয়।

গ্রেপ্তার স্বপন জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ডের বাটইয়া গ্রামের ফয়েজ উল্যাহ মেম্বার বাড়ির মৃত আব্দুল গোফরানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল রাত পৌনে ১০টার দিকে উপজেলার থানার হাট বাজারের একটি পানের দোকানে পান ক্রয় করতে যান স্বপন। ওই সময় সে পান বিক্রেতাকে ১হাজার টাকার (সিরিয়াল নং- ঝ ঞ ৭২৪৫১২৪) একটি জাল নোট দেয়। পরবর্তীতে স্থানীয়দের সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে একই সিরিয়ালের আরও একটি ১হাজার টাকার জাল নোট পায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে জাল নোটসহ পুলিশে সোপর্দ করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাউছার আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠক: ৭২৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ