Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27
রিকশায় মিলল ১৩ কেজি গাঁজা, গ্রেপ্তার-১ - Noakhalirkhaborbd.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহতমৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

রিকশায় মিলল ১৩ কেজি গাঁজা, গ্রেপ্তার-১

আপডেটঃ : শুক্রবার, ৭ জুন, ২০২৪ পাঠক: ৬৬৯

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ।

গ্রেপ্তার নুর মোহাম্মদ (৫৫) নোয়াখালী সদর উপজেলার পূর্ব মাইজচড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৬ জুন) এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। এর আগে, গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার কেন্দুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী-ল²ীপুর আঞ্চলিক মহাসড়কের কেন্দুরবাগ বাজার থেকে পশ্চিমে ক্বারীগো রাস্তার মাথায় সড়কে অবস্থান নেয় চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের একটি দল। ওই সময় কেন্দুরবাগ থেকে পশ্চিমে ক্বারীগো রাস্তার মাথার দিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা আসতে দেখে থামতে সংকেত দেয় পুলিশ। তাৎক্ষণিক চালক অটোরিকশা থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে তাকে আটক করে রিকশা তল্লাশি করে দুটি প্যাকেটে ৫ কেজি করে ১০ কেজি, ৩টি নীল রংয়ের পলিথিনের প্যাকেটে ১ কেজি করে মোট ১৩ কেজি গাঁজা জব্দ করা হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

পাঠক: ৬৬৯
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ