বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

মসজিদের জন্য তহবিল সংগ্রহ করলেন সাকিব-মাহমুদউল্লাহরা

আপডেটঃ : বুধবার, ৫ জুন, ২০২৪ পাঠক: ১,২৬৩

সংগৃহীত ছবি

গতকাল থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। তাই আপাতত অনুশীলন আর বিশ্রামেই সময় পার করছে নাজমুল হোসেন শান্তর দল।

গতকাল রোববার যুক্তরাষ্ট্রের একটি ইসলামিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ-সাকিব আল হাসানরা। মূলত সেখানে একটি মসজিদের নির্মাণের জন্য তহবিল সংগ্রহে সহযোগিতা করেছেন তারা। সাকিব-মাহমুদউল্লাহর সঙ্গে ছিলেন তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

এটি ছিল মূলত ডালাসের টেক্সাসে অবস্থিত অ্যালেন মসজিদের নির্মাণ কাজের জন্য তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠান। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়

কোরআন তেলাওয়াতের আয়োজন করে ইসলামি অ্যাসোসিয়েশন অব অ্যালেন। ধর্মীয় কাজে ক্রিকেটারদের পেয়ে খুশি ছিল আয়োজকরা।

এই অনুষ্ঠানের টিকিটের মূল্য ছিল ২০ ডলার। সবমিলিয়ে শতাধিক মানুষ এই অনুষ্ঠানে এসেছেন। এখান থেকে সংগৃহীত অর্থ দেয়া হয়েছে মসজিদ নির্মাণের জন্য গঠিত তহবিলে।

আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে টাইগাররা। এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে ক্যারিবিয়ানে যাবে বাংলাদেশ। সেখানে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে তারা।

পাঠক: ১,২৬৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ