বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

সেনবাগে চাউলের ডিলারের উপর সন্ত্রাসী হামলা

আপডেটঃ : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ পাঠক: ৬৯৩

হাবিবুর রহমান ( সেনবাগ প্রতিনিধি)-
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নে সরকারি চাউলের ডিলারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার (৩জুন) রাত দশটায় সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের ফকিরহাটের সরকারি চাউলের ব্যবসায়ী ডিলার মোহাম্মদ আলাউদ্দিন (৪০) দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। প্রতিমধ্য তার চলার পথ গতিরোধ করে ৬/৭ জন অস্ত্রধারী সন্ত্রাসী তার মাথার উপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আঘাত করে এতে আলাউদ্দিন ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে।

পরে স্থানীয় লোকজন রাতেই তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্য কর্তব্যরত চিকিৎসক জানান আলাউদ্দিনের মাথায় ৯টি সেলাই করা হয়েছে ।

ভুক্তভোগী আলাউদ্দিন জানান সম্পত্তির বিরোধে আদালতে তার চাচাতো ভাইদের সাথে তার মামলা চলমান রয়েছে। পারিবারিক সম্পত্তির বিরোধের জের ধরে এ সন্ত্রাসী হামলা করেছিল। গত এক বছর আগেও তার উপর এমন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। পুনরায় একই কায়দায়, একই বিষয় নিয়ে, এক বছর পরে গতকাল রাতে আবার অতর্কিতভাবে সশস্ত্র হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়।

আলাউদ্দিন আরও বলেন, পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়।৪ জুন দুপুর ৩টায় ৮নংবিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল ও ইউপি মেম্বার আব্দুল হান্নান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আহত আলাউদ্দিন কে হাসপাতালে দেখতে আসেন। হামলার শিকার ভুক্তভোগী পরিবার জানান এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পাঠক: ৬৯৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ