বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

কৃষি জমি নষ্ট করে নোয়াখালী বেগমগঞ্জে অবৈধ ভাবে মাটি কেটে বালু উত্তোলন করে বিক্রি করছে ভূমি দস্যুরা

আপডেটঃ : সোমবার, ৩ জুন, ২০২৪ পাঠক: ৬৪৫

স্টাফ রিপোর্টার-
কৃষি জমি নষ্ট করে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের কালি বাড়ি সংলগ্ন খাল পাড় এলাকায় অবৈধ ভাবে বেকো মেশিন দিয়ে কৃষি জমির মাটি কেটে ও বালু উত্তোলন করে বিক্রি করছে ভূমি দস্যু মঞ্জুর মাওলা মনা, মহিউদ্দিন কামাল, রাফি আলম সাগর ও মাজহারুল আকিব সহ ভূমি দস্যুরা। এতে এক দিকে নষ্ট হচ্ছে কৃষি ফসলি জমি, অন্যদিকে পরিবেশ নষ্ট হচ্ছে। এই ভূমি দস্যুদের ভয়ে স্থানীয়রা মুখ খুলতে সাহস পায় না। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত দুটি মেশিনের সাহায্যে চলে এ মাটি কাটা। মাটিগুলো ট্রাকে মাধ্যমে সরবরাহ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫/২০ দিন থেকে স্থানীয় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে সেখান থেকে বালু উত্তোলন শুরু করে। এতে ৭শ’-৮শতাধিক পরিবার হুমকির মধ্যে পড়বে। এছাড়া একই গ্রামের সরকারি সড়ক, স্কুল,কবরস্থান এবং বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যাবে।

এছাড়া, গত ২০-২৫ দিন ধরে কৃষি জমি, বাড়ি এবং সরকারি সড়কের পাশে তাদের ব্যক্তি মালিকানা জায়গা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। তারা আইন কানুনের তোয়াক্কা না করে বালু উত্তোলন পুনরায় শুরু করে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুর রহমান বলেন, কেউ লিখিত অভিযোগ অথবা খবর পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবুও, আমি খোঁজ খবর নিয়ে দেখব।
কৃষি জমি নষ্ট করে
নোয়াখালী বেগমগঞ্জে অবৈধ ভাবে মাটি কেটে বালু উত্তোলন করে বিক্রি করছে ভূমি দস্যুরা

পাঠক: ৬৪৫
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ