বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

গোরাপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা’র ২০২৪ সালর দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

আপডেটঃ : বুধবার, ২২ মে, ২০২৪ পাঠক: ৩,৮০১

মোঃ নূর হোসাইন-
ঐতিহ্যবাহী নোয়াখালী সদর পশ্চিমাঞ্চলের শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান গোরাপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ১০:০০ ঘটিকার সময় মাদ্রাসা মিলনায়তনে প্রভাষক মাওলানা সালাহউদ্দিন সাহেবের সঞ্চালনা ও মাদ্রাসা গভার্ণিং বডির সম্মানিত সহ-সভাপতি জনাব আলহাজ্ব হোসনে এলাহী শাকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা নূর হাসান। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপাধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ, অধ্যাপক মাওলানা তাওফিকুল ইসলাম, মাওলানা মিসবাহ উদ্দিন, জনাব এমদাদ উল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা শিক্ষার্থীদেরকে একাডেমিক পড়াশোনার মানোন্নয়ন , নৈতিক চরিত্র ও উন্নত জীবন গঠন এবং বিভিন্ন উপদেশ ও পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

পাঠক: ৩,৮০১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ