বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে এটিএম বুথের সামনে মিলল ৯৬ বোতল মদ, গ্রেপ্তার ২

আপডেটঃ : বুধবার, ২২ মে, ২০২৪ পাঠক: ২,৩৪৯

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর সেনবাগে একটি এটিএম বুথের সামনে থেকে ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় গ্রেপ্তার দুই মাদক কারবারিকে কারাগারে প্রেরণ করা হয়।

সোমবার (২০ মে) সন্ধ্যায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন। এর আগে সকালে উপজেলার সেবারহাট পশ্চিম বাজারের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কারাগারে প্রেরণকৃতরা হলেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত সেরাজুল হকের ছেলে মো. ইয়াসিন (৩৮) ও বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত গোলাম মাওলার ছেলে দেলোয়ার হোসেন (৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার সেবারহাট পশ্চিম বাজারের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এটিএম বুথের সামনে পাকা রাস্তার ওপরে একটি সিএনজিকে আটক করে ডিবি পুলিশ। এ সময় সিএনজি থেকে ৯৬ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয় এবং ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২০ মে) বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে সন্ধ্যায় বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৯৬ বোতল ভারতীয় হুইস্কিসহ ২ মাদক কারবারিকে আদালতে সোপর্দ করা হয়। আসামিরা নির্বাচনের আগের রাতে সরবরাহ করতে এসব মদ নিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন।

পাঠক: ২,৩৪৯
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ