বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে চাঁদা না দেয়ায় বসতবাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা

আপডেটঃ : শনিবার, ১৮ মে, ২০২৪ পাঠক: ৫,৫৩৫

স্টাফ রিপোর্টার-
নোয়াখালী সদর উপজেলায় চাঁদা না দেয়ায় রাতের আধাঁরে দেয়াল ভেঙ্গে বসতবাড়িতে কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার।

শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের নিজ বাড়ীতে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পারভিন আক্তার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সন্ত্রাসী সবুজ দীর্ঘদিন যাবত তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণে হত্যাসহ লাশ গুমের হুমকি দেয়। পরে তিনি সন্ত্রাসীদের চাহিত এক লাখ টাকা চাঁদার ৩৫ হাজার টাকা দেয়ার পরেও বাকি টাকার জন্য চাপ প্রয়োগ করলে টাকা দিতে অস্বীকৃতি জানান পারভিন আক্তার। এতে ক্ষুব্ধ হয়ে সবুজ গত ১৪ মে রাত সাড়ে ১০ টার দিকে ৮/১০ টি মোটরসাইকেলে প্রায় ১৫/১৬ জন কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী নিয়ে এসে তার বাড়ীতে সশস্ত্র হামলা করে।

পারভিন আক্তার বলেন, তাঁর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় তিনি পুলিশে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি। যার কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পারভিন আকতারের পরিবারের সদস্যরা।

নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বিষয়টি জেনেই দোষীদের দ্রুত গ্রেফতারের জন্য সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনিকে নির্দেশ দিয়েছেন তিনি।

পাঠক: ৫,৫৩৫
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ